৬ বছরের বয়সের ব্যবধান, তবুও ভালোবাসার বন্ধনে একসঙ্গে পথচলা! অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও নির্মাতা বদরুল আনাম সৌদের গল্পটা বেশ অন্যরকম।
বাংলাদেশের অভিনয়জগতের জনপ্রিয় মুখ সুবর্ণা মুস্তাফা। কিংবদন্তি অভিনেতা হুমায়ূন ফরীদির সঙ্গে দীর্ঘ প্রায় ২২ বছরের দাম্পত্য জীবনের পর জীবনের নতুন অধ্যায় শুরু করেন তিনি নাট্য ও চলচ্চিত্র নির্মাতা বদরুল আনাম সৌদের সঙ্গে।