ভাইরে ভাই….! কি এক্টা অবস্থা…!
ঘটনাটা ময়মনসিংহের ফুলবাড়িয়ার আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। সাধারণত স্বামী-স্ত্রী বাড়িতে ঝগড়াঝাঁটি করেন থালাবাসন ওড়ে, চিল্লাচিল্লি হয়।
কিন্তু…কিন্তু…! প্রধান শিক্ষক আফজাল হোসেন আর সহকারী শিক্ষিকা আসমা বেগম ভাবলেন, ধুর! বাড়িতে ঝগড়া করে কী লাভ? লাইমলাইটে আসতে হলে তো একটা পাবলিক প্ল্যাটফর্ম লাগবে!
ব্যস, নিজের স্কুলটাকেই তাঁরা বানিয়ে ফেললেন আস্ত এক রেসলিং রিং!
সম্পর্কে তাঁরা স্বামী-স্ত্রী হলেও গত ১০-১৫ বছর ধরে তাঁদের সম্পর্কটা টম অ্যান্ড জেরি’র মতো। আদালতে মামলা-মোকদ্দমা তো চলছেই, কিন্তু কোর্টের ডেটের জন্য কে অপেক্ষা করে? তাই স্কুলের অফিসকক্ষেই শুরু হয়ে গেল লাইভ অ্যাকশন মুভি। চুল টানাটানি, কিল-ঘুষি, ধাক্কাধাক্কি কী নেই সেখানে!
মানে পুরাই স্বামী-স্ত্রীর ডব্লিউডব্লিউই ম্যাচ…![]()
সবচেয়ে মজার টুইস্ট হলো, এই মারামারির পরিচালক কিন্তু স্বয়ং প্রধান শিক্ষক মহাশয়! তিনি মারামারি করার ফাঁকেই অন্য সহকর্মীদের বললেন, ঐ, তোরা দাঁড়িয়ে কী দেখছিস? জলদি ভিডিও কর!
একদম প্ল্যানমাফিক ভিডিও করা হলো। এরপর সেই ভিডিও ইন্টারনেটে আসতেই সোশ্যাল মিডিয়া পুরো তোলপাড়! লোকে বলছে, শিক্ষক তো অনেকেই দেখেছি, কিন্তু মারামারির এমন নিখুঁত ডিরেক্টর আর দেখিনি!![]()
শিক্ষা অফিসাররাও এখন এই অ্যাকশন কাপল’কে সাসপেন্ড করার জন্য ফাইলপত্র গোছাচ্ছেন।
যে বাচ্চারা ক্লাসে মা**মারি করলে কান ধরে বেঞ্চের ওপর দাঁড়িয়ে থাকতো, তারা এখন হেডস্যার আর ম্যাডামের এই লংকাকাণ্ড দেখে কী শিখবে?সেটাই ভাবতেছ…
হোমওয়ার্ক না করে গেলে স্যারের বকা শুনবে, তখন হয়তো মনে মনে বলবে, স্যার, আগে ম্যাডামের সাথে ফাইটটা জিতে আসেন, তারপর আমার খাতা দেখেন! ![]()
আপনাদের কী রায়? এই অ্যাকশন কাপল-এর শাস্তি কী হওয়া উচিত?![]()
![]()
![]()