সমু চৌধুরীকে নিয়ে এক করুণ সত্য তুলে ধরলেন অভিনেত্রী মনিরা মিঠু…see more

“আহারে শিল্পী, কত একা আপনি!”—সমু চৌধুরীকে নিয়ে এক করুণ সত্য তুলে ধরলেন অভিনেত্রী মনিরা মিঠু।
একসময় অভিনয় দিয়ে দর্শকের মন জয় করা গুণী অভিনেতা সমু চৌধুরীর বর্তমান অবস্থা দেখে অনেকেই তাঁকে ভুল বুঝছেন। কেউ তাঁকে পা/গ/ল, কেউবা নে*/শা গ্রস্ত বলে মন্তব্য করছেন। কিন্তু অভিনেত্রী মনিরা মিঠুর দাবি, সমু চৌধুরী মা/ন/সিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন।
মনিরা মিঠু জানান, এক ভ*য়া*বহ সড়ক দুর্ঘটনায় সমু চৌধুরী তাঁর ভাইবোনসহ পরিবারের পাঁচ-ছয়জন সদস্যকে হারিয়েছিলেন। সেই দুর্ঘটনার আগে তিনি নিয়মিত অভিনয় করতেন। দীর্ঘ সময় আড়ালে থাকার পর আবারও অভিনয়জগতে ফিরে আসেন। বর্তমানে তাঁর বৃদ্ধা মা বেঁচে আছেন।
মায়ের প্রতি গভীর দায়িত্ববোধ থেকেই সমু চৌধুরী বিয়ে করেননি বলে উল্লেখ করেন মনিরা মিঠু। তাঁর ভাবনা ছিল, বিয়ে করে স্ত্রী-সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়লে মা একা হয়ে যাবেন। তাই নিজের জীবনে একাকিত্বকেই বেছে নিয়েছিলেন তিনি।
একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে মনিরা মিঠু বলেন, সমু চৌধুরীর জ্ঞান, দর্শন ও কবিতা পাঠ তাঁকে মুগ্ধ করত। তবে প্রায় দুই বছর ধরে তাঁর আচরণে কিছু পরিবর্তন লক্ষ করেছিলেন তিনি। শুটিংয়ে অনর্গল কথা বলা, নাচা কিংবা উচ্চস্বরে মঞ্চনাটকের সংলাপ বলার মতো আচরণকে অনেকে নে*/শার প্রভাব মনে করলেও মনিরা মিঠুর ধারণা, এর পেছনে মা/ন/সিক স্বাস্থ্যজনিত সমস্যা থাকতে পারে।
নিজের পরিবারের কয়েকজন সদস্যের একই ধরনের অসুস্থতার অভিজ্ঞতা থেকে সমু চৌধুরীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
সবশেষে মনিরা মিঠু সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, তাঁর এমন একজন আপনজন প্রয়োজন, যিনি তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করবেন। একই সঙ্গে তিনি যেন নিরাপদে থাকতে পারেন, সে জন্যও সবার সহযোগিতা কামনা করেন।
💔 একজন শিল্পীর জীবনের আড়ালে কতটা কষ্ট, কতটা একাকিত্ব লুকিয়ে থাকতে পারে, তা হয়তো আমরা বাইরে থেকে বুঝতে পারি না। কাউকে না বুঝে অপ/মান বা উ/প/হাস না করে, তাঁর পাশে দাঁড়ানোই হোক আমাদের মানবিক পরিচয়। ❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *