পড়াশোনা করতে কোন বয়স লাগে না ৫২ বছর বয়স এসএসসি পাশ করলো….see more

পড়াশোনা করতে কোন বয়স লাগে না চেষ্টা করলে সবই সম্ভব এই মহিলাটিকে দেখুন ৫২ বছর বয়স এসএসসি পাশ করলো ২০২৬-এ 👇👇
এই বয়সে মানুষ যখন নাতি-নাতনি নিয়ে অবসর কাটানোর কথা ভাবে, তখন শেফালী বেগম ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.২১ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন!
ছোটবেলায় বাবাকে হারানোর পর তীব্র অভাবের কারণে মাত্র অষ্টম শ্রেণিতে থাকা অবস্থায় নীলফামারীর শেফালীর বিয়ে হয়ে যায়। এরপর দীর্ঘ কয়েক দশক কেটে গেছে ঘর-সংসার, স্বামী আর তিন সন্তানের দায়িত্ব সামলাতে। কিন্তু মনের ভেতরের পড়াশোনার স্বপ্নটা তিনি কখনোই মরতে দেননি।
তার ছেলে এখন দক্ষিণ কোরিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে আইটি নিয়ে মাস্টার্স করছেন আর মেয়ে রংপুর সরকারি কলেজে মাস্টার্সে পড়ছেন। ছেলে-মেয়েদের এই পড়ালেখা দেখেই ৪৮ বছর বয়সে শেফালীর নিজের মধ্যেও নতুন করে পড়ার ইচ্ছা জাগে। স্বামী মকছেদুল আলম এবং সন্তানদের ব্যাপক উৎসাহে তিনি গোমনাতি বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হন। চার বছরের হাড়ভাঙা খাটুনি আর অধ্যবসায়ের পর আজ তিনি সফল।
তার এখন ইচ্ছা, সুযোগ হলে তিনি বিশ্ববিদ্যালয়েও পড়বেন!
এবার চলুন আরেকটা গল্প শুনাই…..
জয়পুরহাটের গৃহবধূ রীতি খাতুন…. বয়স ৩০ বছর।
২০১০ সালে এসএসসি পাস করেছিলেন। তার পরের বছরই বিয়ে হয়ে যায় এবং পুরোদস্তুর সংসারী বনে যান। বর্তমানে তার ১১ বছরের একটা কন্যাসন্তানও আছে।
সাধারণত আমাদের সমাজে বিয়ের পর মেয়েদের পড়াশোনা ওখানেই স্তব্ধ হয়ে যায়। রীতির ক্ষেত্রেও দীর্ঘ ১৪টা বছর বই-খাতার সাথে কোনো যোগাযোগ ছিল না। যখন তিনি আবার নতুন করে কলেজে ভর্তি হতে চাইলেন, চারপাশের অনেকেই হয়তো বাঁকা চোখে হেসেছিল, নানা উপহাস করেছিল। কিন্তু রীতি দমে যাননি।
সংসারের সব কাজ সামলে, সন্তান লালন-পালন করে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ক্ষেতলাল পাইলট বালিকা স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। আর রেজাল্ট? সরাসরি জিপিএ-৫! যারা একসময় উপহাস করেছিল, রীতি নিজের যোগ্যতা আর সাফল্যে তাদের মুখ একেবারে বন্ধ করে দিয়েছেন। এই জার্নিতে তার স্বামীর অবদান ও সাপোর্টও ছিল দারুণ প্রশংসনীয়।🌻
দিনশেষে একটা কথাই সত্যি, শেখার কোনো বয়স হয় না, আর ঘুরে দাঁড়ানোর জন্য কোনো ‘পারফেক্ট টাইম’ লাগে না। রীতি আর শেফালী বেগম আমাদের এটাই শিখিয়ে গেলেন স্বপ্ন দেখতে জানলে আর সেটা তাড়া করার সাহস থাকলে, যেকোনো উপহাসকে সাফল্যে রূপ দেওয়া সম্ভব! 🖤
আপনাদের এই দুই অদম্য নারীকে নিয়ে কী মতামত? কমেন্টে জানান!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *