কি দিন আইলো ভাই! বারিশা হক এখন ডা’/ক্তারদের বি’/চারক৷ আবার দেখলা….see more

কি দিন আইলো ভাই! বারিশা হক এখন ডাক্তারদের বিচারক৷ আবার দেখলাম ডাক্তারদের তুমি তুমি করে বলতেছে আর ফ্যাশন নিয়ে সাজেশন দিচ্ছে 😂
এগুলো আমার কথা না বেশ কিছু ডাক্তারদের মনের ক্ষোভ৷ সম্প্রতি একটা রিয়েলিটি শো হলো ‘Miss & Mrs. Doctor’ সহজ বাংলায় হলো এ অনুষ্ঠানে ডাক্তাররা নিজের ডাক্তারি ছাড়া তাদের নাচ গান সুন্দরী গুনটা দেখাবে৷
তবে সে অনুষ্ঠানে বারিশা হককে বিচারক দেখে অনেকে রেগে আছে৷ তাদের কথা হলো একজন ডাক্তার হতে বছরের পর বছর কঠোর পরিশ্রম, অসংখ্য রাতের নির্ঘুম পড়াশোনা, পরীক্ষা, ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং ত্যাগ স্বীকার করতে হয়। এই পেশার পেছনে থাকে একজন মানুষের জীবন ও মৃত্যুর দায়িত্ব নেওয়ার প্রিপারেশন।
সেখানে একজন টিকটকার, বা নিজেকে ব্রান্ড প্রমোটার দাবী করা যে কিনা কথা বলে লাইভে এসে ঝগড়া করে, নোংরামি ছড়ায় তাকে ডাক্তাররা ‘ম্যাম’ বলে সম্বোধন করছেন আর তিনি ডাক্তারদের ‘তুমি’ করে কথা বলছেন এমন দৃশ্য সত্যিই হতাশাজনক। সে শুধু নিজেকে নয় পুরো মেডিকেল কমিউনিটি কে অপমানিত করেছে।
তারা আরো মনে করেন এসব প্রতিযোগিতায় অংশ নেওয়া মানে নিজের পেশাগত সম্মান বিসর্জন দেওয়া নয়। বিনোদন আর পেশাগত মর্যাদার মধ্যে একটা সীমারেখা থাকা উচিত। ডাক্তার হওয়া শুধু একটি ডিগ্রি অর্জন নয়, এটি একটি দায়িত্ব ও সম্মানের পরিচয়।
তবে অনেকে মনে করেন ডাক্তাররা পেশার বাহিরেও একজন মানুষ তাদের ও নিজস্ব রুচি আছে তাই তারা চাইলে এগুলো করতেই পারে৷
আপনার কি মনে হয়? ডাক্তারদের উচিত এসব মডেল বা সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহন করা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *