যারা আমার মত ঘুমিয়ে গিয়েছিলাম তারা হয়তো অনেক বড় বিনোদন মিস করে ফেলছেন
এদেশে ঘুমাইলেও শান্তি নাই বিনোদন মিস হয়ে যায়
ভাইরে ভাই…. কালকে রাত ২ টায় আমাদের পরীমণি আপা পুরো বউ সেজে গুলশানের এক ফ্যাশন শোতে হাজির। ভাবখানা এমন যেন এখনই ছাদনাতলায় বসবেন! কিন্তু বিধি বাম, কয়েকদিন আগে সাংবাদিকদের সাথে যে ক্যাচালটা লাগাইছিলেন, সেটার শোধ তুলতে সাংবাদিক ভাইয়েরাও রেডি হয়েই ছিলেন। পরীমণি স্টেজে উঠতেই চারদিক থেকে সানাইয়ের বদলে শুরু হইলো সমস্বরে স্লোগান, ভুয়া… ভুয়া… ভুয়া!
এদিকে আমাদের পরীও তো কম যান না!
ভুয়া স্লোগান শুনেতার ইগোতে লাগছে চরম। ড্যাম কেয়ার মুডে স্টেজ থেকে নামার সময় সাংবাদিকদের দিকে তাক করে দিলেন নিজের হাতের মিডিল ফিঙ্গার!
ব্যস, ঘি-এর মধ্যে যেন এক বালতি পেট্রোল পড়লো।
সাংবাদিক থেকে শুরু করে পাবলিক সবাই তো পুরা চেইত্তা লাল!
কাহিনীর এখানেই শেষ না! এরপর শুরু হইলো আসল নাটক।পরীমণি তো ভয়ে অস্থির, ভাবলেন পাবলিক বুঝি তারে চাটনি বানায় ফেলবে। তড়িঘড়ি করে ফেসবুক লাইভে এসে কান্নাকাটি শুরু, তারে নাকি রেস্টুরেন্টের ভেতরে আটকায় রাখছে, বাইরে উগ্রবাদী পাবলিক তার গাড়ি ভাইঙা গুঁড়া করে দিচ্ছে! বাধ্য হয়ে মাঝরাতে ফোন দিলেন পুলিশে।
অবশেষে গুলশান থানার পুলিশ যখন হন্তদন্ত হয়ে স্পটে হাজির হইলো, তখন জানা গেল আসল কাহিনী। আরে ধুর ভাই! গাড়ি তো ভাঙেইনি, একটা স্ক্র্যাচও পড়েনি, আর তারে কেউ আটকেও রাখেনি। জাস্ট পাবলিকের চিল চিৎকার দেখে আপা একটু বেশিই ভয় পেয়ে গেছিলেন আর কী! পরে অবশ্য পুলিশ প্রটোকলেই আপা উদ্ধার হয়ে বাসায় ফিরছেন।
যাই হোক, মাঝরাতে উইদাউট টিকিটে যে লেভেলের বিনোদন উপহার দিলেন পরী আপা….এইজন্যই আমি রাতে ঘুমাই না, ঘুমালেই এসব মিস!
