নাটক সিনেমার কাহিনী কে হার মানাবে এই কাহিনী বরিশালের চরমোনাইয়ের শান্তা কর্মকারের ঘটনাটি এখন এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। এক নবজাতক সন্তানের পিতৃত্ব দাবি করছেন দুজন ভিন্ন ব্যক্তি, যা হার মানাচ্ছে সিনেমাকেও।
জানা যায়, শান্তা বরিশালের একটি প্রাইভেট হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার পর মোঃ এমদাদুল নামের এক ব্যক্তি এসে দাবি করেন যে, ২০২১ সালে শান্তা ধ/র্মা/ন্ত/রি/ত হয়ে তাকে বিয়ে করেন। তিনি কাবিননামাসহ দাম্পত্য জীবনের নানা প্রমাণও প্রদর্শন করেন। অন্যদিকে, স্থানীয় সূত্র মতে, ২০২৪ সালে শান্তা প্রথম বিয়ের কথা গোপন রেখে বাকেরগঞ্জের শ্রী সুভাষকে বিয়ে করেন। চাকরির সুবাদে ঢাকায় থাকার কথা বলে তিনি নাকি দুই জায়গায় দুই স্বামীর সাথেই সংসার করতেন।
তবে “এবার মুখ খুললেন একই সন্তানের পিতা হিসেবে দাবী করা সেই শান্তা এমদাদুলের সাথে তার বৈবাহিক সম্পর্কের কথা পুরোপুরি অস্বীকার করেছেন। তার দাবি, এমদাদুলের স্ত্রী ও সন্তান রয়েছে এবং সে তথ্য সে গোপন করেছিল। শান্তা জানান, অতীতে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকলেও কোনো বিয়ে হয়নি এবং এমদাদুল ভুয়া ডকুমেন্টস বানিয়ে তাকে হ্যা/রা/জ/মে/ন্ট ও ব্ল্যা/ক/মেই/ল করছে। এমনকি তার ইউনিভার্সিটিতে গিয়েও তাকে মা/র/ধ/র করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। শান্তা তার অতীতের একটি ভুলের কথা স্বীকার করলেও দাবি করেছেন যে এমদাদুলের সাথে তার বর্তমান কোনো যোগাযোগ নেই।
শান্তার পিতাকেও চরম অসহায়ত্ব প্রকাশ করতে শোনা যায়। ফেসবুকে এসব ছড়িয়ে পড়ায় তার মেয়ের বর্তমান সংসার ভেঙে যাওয়ার আশঙ্কায় তিনি সুষ্ঠু বিচার দাবি করেছেন। বর্তমানে ডিএনএ টেস্ট ছাড়া এই নবজাতকের প্রকৃত পিতা কে, তা নির্ণয় করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে!