মেয়েকে বিয়ে দেওয়ার এক মাস পরই স্বামীকে ডিভোর্স দিয়ে মেয়ের শ্বশুরকে বিয়ে করেছেন মা! 
ঘটনাটি ঘটেছে নওগাঁর ধামরহাটের এক পল্লিতে। জানা যায়, মেয়ের বিয়ের পর থেকেই বেয়াইয়ের সঙ্গে ফোনে কথা বলতেন মেয়ের মা। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা গেছে।
পরে মেয়ের বাড়িতে বেড়াতে এসে নিজের স্বামীকে ডিভোর্সের চিঠি পাঠিয়ে মেয়ের শ্বশুরকে বিয়ে করেন ওই নারী। অবাক করা বিষয় হলো, মায়ের এই সিদ্ধান্তে মেয়ের কোনো আপত্তি নেই। বরং নিজের মাকে শাশুড়ি হিসেবে পেয়ে খুশি সে!
এখন মা-মেয়ে একই বাড়িতে সংসার করছেন। অন্যদিকে, ডিভোর্সের চিঠি পাওয়ার পরও স্ত্রীকে ফিরিয়ে নিয়ে সংসার করতে চান তাঁর আগের স্বামী। তবে ওই নারী আর ফিরতে রাজি নন বলে জানা গেছে।
আপনার কী মনে হয়, এমন ঘটনা আগে কখনো শুনেছেন?