এই মেয়ে কি ভালো পর পর এত গুলা স্বামীর সংসার করতে পারে…see more

এই মেয়ে কি ভালো পর পর এত গুলা স্বামীর সংসার করতে পারে নাই, এখন আসছে অনশন করতে
প্রথম বিয়ে টেকেনি, এরপর দ্বিতীয়বার সংসার বাঁধেন রূপা দাস। তবে দ্বিতীয় সংসারেও দেখা দেয় নানা জটিলতা। একপর্যায়ে স্বামীর সঙ্গে আলাদা থাকতে শুরু করেন তিনি।

এরই মধ্যে পরিচয় হয় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাসিন্দা বাঁধনের সঙ্গে। ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। রূপা দাসের অভিযোগ, বাঁধন তাকে দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার না করার পরামর্শ দেন এবং ডিভোর্স দিতে বলেন।

রূপার দাবি, বাঁধনের কথায় বিশ্বাস করেই তিনি দ্বিতীয় স্বামীকে ডিভোর্স দেন। এরপর প্রায় তিন বছর ধরে বাঁধনের সঙ্গে প্রেমের সম্পর্ক চলছিল তার। প্রথম সংসারে কোনো সন্তান না থাকলেও দ্বিতীয় সংসারে রয়েছে তার এক সন্তান।

কিন্তু হঠাৎ করেই জানতে পারেন, বাঁধনের অন্য এক নারীর সঙ্গে বিয়ের কথা ঠিক হয়েছে। এমন খবর শুনে আর চুপ থাকতে পারেননি রূপা। ছুটে যান বাঁধনের বাড়িতে।
রূপা দাসের দাবি, তার সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থাকার পর বাঁধন কীভাবে অন্য মেয়েকে বিয়ে করতে পারেন? তার কথায় দ্বিতীয় সংসার ভেঙেছেন, তাই এখন বাঁধনকেই তাকে বিয়ে করতে হবে।

এদিকে তৃতীয় বিয়ের দাবিতে এক সন্তান রেখে প্রেমিক বাঁধনের বাড়িতে অনশন শুরু করেছেন রূপা দাস। ঘটনাটি ঘিরে এলাকায় শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *