কুমিল্লায় কি হচ্ছে কদিন পরপর৷ এখন আরো একটা স্টুডেন্ট এর ঘ’/টনা…see more

কিরে ভাই কুমিল্লায় কি হচ্ছে কদিন পরপর৷ এখন আরো একটা স্টুডেন্ট এর ঘটনা! সব কেনো কুমিল্লাতেই হচ্ছে ভাই? 😖
কুমিল্লার পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় এর ক্লাস ফাইভের ৩ ছাত্রী আর এদের মধ্যে একজনের বোন, মোট ৪ জন অনলাইনে পরিচয় হওয়া ছেলেদের সাথে দেখা করার জন্য কুমিল্লা থেকে হবিগঞ্জ চলে গেছে!
এদের মধ্যে ৩ জনের বয়স ১২, একজনের ৮! এরা স্মার্টফোন ইউজ করতো। ইমো আর টিকটিকের মাধ্যমে ছেলেদের সাথে বন্ধুত্ব গড়ে তোলে! স্কুলে অনুষ্ঠান আছে বলে সিভিল ড্রেসে বাসা থেকে বের হয়, এর আগে বাসা থেকে টাকা আর কিছু স্বর্নালংকার নিয়ে নেয়! তারপর সোজা চলে যায় সিলেট!
যার বয়স ৮, সে কিছুতে জড়িত না। সে তার বড় বোনকে হুমকি দিয়েছিলো যে ‘আমি সবাই কে বলে দিবো!’ সে যাতে কাউকে না বলে,এইজন্য বড়ো বোন তাকেও সাথে নেয়! বড় বোনের ই বয়স মাত্র ১২! 🙂
দুই দিন নিখোঁজ থাকার পরে অবশেষে আজকে পুলিশ তাদের উদ্ধার করে!
কোন যুগে আছি ভাই? এইটুকু বাচ্চাদের হাতে মোবাইল আর তারা এইভাবে বাসা থেকেও চলে যাচ্ছে!
এটা জন্যে আসলে কারা দায়ী?
আপনি এই বয়সে কি করতেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *