স্কুলছা’ত্রী তাজমিনকে ধ%র্ষ%ণে%র পর শ্বা’সরোধে হ%ত্যা করেছে সিএনজি চালক সুমন…see more

স্কুলছাত্রী তাজমিনকে ধ%র্ষ%ণে%র পর শ্বাসরোধে হ%ত্যা করেছে সিএনজি চালক সুমন 😢
মাত্র সপ্তম শ্রেণিতে পড়ত জান্নাতুল তাজমিন। অথচ এই ছোট্ট মেয়েটির ভাগ্যে জুটল এমন নির্মম পরিণতি, যা শুনলে বুক কেঁপে ওঠে!

আজ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাজমিন দূরপাল্লার বাস থেকে নেমে বাসায় ফেরার জন্য সিএনজিচালক সুমনের অটোরিকশায় উঠেছিল। কিন্তু সুমন ছিলো মাদকে আসক্ত৷ তার কুনজর চলে যায় তাজমিনের দিকে৷ এছাড়া তাজমিনের কাছে আইফোন ও ছিলো৷

তাই সুমন লোভ সামলাতে না পেরে তাজমিনের গন্তব্যে না গিয়ে রাস্তা ঘুরিয়ে তাকে নিয়ে যায় নির্জন ধানক্ষেতের দিকে।

কিন্তু বিপদের আঁচ করতে পেরে চলন্ত সিএনজি থেকেই বাবার হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন পাঠায় তাজমিন। সঙ্গে জানায়, সে আটকে আছে, তাকে যেন নিয়ে যাওয়া হয়!

কিন্তু গভীর রাতে পরিবারের কেউ সেই বার্তা সময়মতো দেখতে পারেননি।

সুমন সিএনজি নিয়ে ধানক্ষেতে দিকে গেলে তাজমিন নিজেকে বাঁচাতে ধানক্ষেতের মধ্যে দৌড়ে পালানোর চেষ্টা করে৷ এলাকার লোক বলেছে পুরো ধানক্ষেত মাড়ানো ছিলো৷ তারমানে মেয়েটা নিজেকে বাঁচাতে অনেক চেষ্টা করছিল৷

কিন্তু তাজমিন নিজেকে বাঁচাতে পারেনি৷ সুমন তাজমিনকে প্রথমে নির্যাতন করে এরপর গামছা পেঁচিয়ে শ্বা%সরো%ধে হ%ত্যা করে৷ পরে ঘটনাস্থলেই অটোরিকশাটি ফেলে পালিয়ে যায় সে।

বৃহস্পতিবার সকালে ধানক্ষেত থেকে উদ্ধার করা হয় তাজমিনকে। পরে তদন্তের মাধ্যমে অভিযুক্ত সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় তাজমিনের ব্যবহৃত আইফোনটিও।

একটা মেয়ে বিপদে পড়ে বাবার কাছে লাইভ লোকেশন পাঠিয়েছিল, বাবাকে বলেছিল তাকে নিয়ে যেতে। অথচ বাবা জানতেও পারেননি, তার আদরের মেয়েটি তখন জীবনের সবচেয়ে ভয়াবহ মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে!

আপনারা প্লিজ মেয়েটাকে দোষ দিবেন না৷ তার হাতে আইফোন কেন৷ সে কোথায় গেলো কি করলো এগুলো নিয়ে এখন গসিপ করাটা জরুরী না৷ যেটা জরুরী সেটা হলো সুমনের বিচার কি হবে?

আমরা এমন একটা দেশ চাই, যেখানে মেয়েরা নিরাপদে বাড়ি ফিরতে পারবে। যেখানে কোনো অপরাধী একটি শিশুর অসহায়ত্বকে সুযোগ হিসেবে নিতে সাহস পাবে না 💔

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *