এইবার ঘটনা তো অন্যকিছু মনে হচ্ছে৷ লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃ-ত্যু-র ঘটনায় নতুন মোড় 
তাহসিফের বন্ধু দ্বীপ গতকাল থেকে বলে আসছিলেন, রাত ১২টার দিকে তিনি তাহসিফের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে যান। বাড়িতে ফিরে ফোন দেওয়ার পর দেখেন, তাহসিফের ফোন বন্ধ। তাঁর দাবি ছিল, বিদায় নেওয়ার সময় তাহসিফ একদম স্বাভাবিক ছিলেন। এরপর তাহসিফ কোথায় গিয়েছিলেন, তা তিনি জানেন না।
কিন্তু পিবিআইয়ের হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে দ্বীপের বক্তব্যে এসেছে নতুন তথ্য!
পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দ্বীপের দাবি অনুযায়ী, ঘটনাস্থলে তিনি ও তাহসিফ কথা বলার সময় কয়েকজন লোক তাঁদের ধাওয়া করে। একপর্যায়ে তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং দ্বীপ সেখান থেকে পালিয়ে যান।
এদিকে তাহসিফের মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। তাঁর মরদেহ যেখানে পাওয়া গিয়েছিল, সেখান থেকে মাত্র ৫০ গজ দূরে বাইকটি পাওয়া যায়।
আমি জানতাম দ্বীপকে জিজ্ঞাসাবাদ করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। কারণ দ্বীপকে বলা হচ্ছিল তাহসিফের খুব কাছের ছোট ভাই ও বন্ধু।
কিন্তু প্রশ্ন হচ্ছে, দ্বীপ যদি সত্যিই জানতেন যে কয়েকজন লোক তাঁদের ধাওয়া করেছিল এবং তাহসিফ প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছিলেন, তাহলে এত বড় ঘটনা তিনি কাউকে জানালেন না কেন?
দ্বীপ তো সেদিন রাতেই বাড়ি ফিরে গিয়েছিলেন। অথচ পরদিন বিকেল ৫টার দিকে তাহসিফের মরদেহ উদ্ধার হওয়ার আগপর্যন্ত তাঁর মা-বাবা ও আত্মীয়স্বজন পাগলের মতো তাঁকে খুঁজেছেন। দ্বীপ কি একবারও তাঁদের জানাতে পারতেন না যে, তাহসিফের সঙ্গে রাতে এমন একটি ঘটনা ঘটেছিল?
শুধু তা-ই নয়, তাহসিফের ম-র-দে-হ উদ্ধারের পর সাংবাদিকরা যখন দ্বীপকে ফোন করেছিলেন, তখনও তিনি এসব ঘটনার কথা বলেননি। বরং জানিয়েছিলেন, রাত ১২টার দিকে তিনি চলে এসেছেন, তাহসিফও চলে গেছেন। এরপর তাহসিফ কোথায় গেছেন, তা তিনি জানেন না।
তাহলে এখন কেন ভিন্ন বক্তব্য সামনে আসছে? এত গুরুত্বপূর্ণ একটি তথ্য এতদিন আড়াল করা হলো কেন? প্রথমে এক কথা, এখন আরেক কথা৷ এর পেছনে কারণ কী? তাঁকে কি কেউ কিছু বলতে নিষেধ করেছিলেন, নাকি অন্য কোনো বিষয় রয়েছে?
এদিকে তাহসিফ একজন ফ্লাইট লেফটেন্যান্ট। তাঁর পেশাগত পরিচয় ও প্রশিক্ষণের সক্ষমতা ও ভালো৷ তবুও সে সাতার কেটে উঠতে পারলো না কেন?
আপনার কি মনে হয় তাহসিফের বন্ধু দ্বীবকি সত্যি বলছে? না