আযানের ধবনি শুনলেই বন্ধ হয়ে যায় বাজারের সকল দোকান পাট, মসজিদে জামাতে নামাজ আদায় করার জন্য পুরো বাজারের ব্যবসীয়রা দোকান বন্ধ করে নামাজ পড়তে যান।
নাটোরের চাঁদপুর বাজারে এক অনন্য ধর্মীয় ও সামাজিক ঐতিহ্য চলে আসতেছে টানা 28 বছর ধরে।
আজান হওয়ার সঙ্গে সঙ্গেই বাজারে সব ব্যবসায়ী দোকানের শাটার নামিয়ে একসঙ্গে মসজিদে জামাতে নামাজ আদায় করতে যান।
এখানে দোকান বন্ধ করার পর বাইরে পণ্য রেখেও নিশ্চিন্তে নামাতে যান ব্যবসায়ীরা। চোরের ভয় কিংবা একে অপরের প্রতি বিশ্বাস অবিশ্বাস নয় বরং পারস্পরিক বিশ্বাস ও ভ্রাতৃত্বের এক অসাধারণ দৃষ্টান্ত গড়ে তুলেছে তারা। নিয়ম অমান্য করলেই দোকান খোলা রাখলেই রয়েছে ৫০০০ টাকা জরিমানার বিধান।
যেখানে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় বাজারে হাটে-ঘাটে শুক্রবারেও আযানের ধনী শোনার পরেও দোকানপাট খোলা দেখা যায়। অথচ নাটোরের চাঁদপুর বাজার দেখিয়ে দিচ্ছে ব্যবসার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ শৃঙ্খলা ও পারস্পরিক ঐক্য কত সুন্দর হয়ে ধরে রাখা সম্ভব।
চাঁদপুরের বাজারের এই ঐক্য ও শৃঙ্খলা সত্যিই প্রশংসনীয়।
ছবিটা এআই দিয়ে এডিট করা হয়েছে কিন্তু এটা সত্যি নাটোরের চাঁদপুর বাজারে আজান হওয়ার সাথে সাথে সবাই দোকানপাট বন্ধ করে নামাজে চলে যায়