দেশের বেশির ভাগ মানুষ চিকিৎসার জন্য দারিদ্র সীমান নিচে নেমে গেছে।
মানুষ অসুস্থ হলে সবার আগে ছুটে যায় হাসপাতালে। কিন্তু একজন গরিব মানুষের কাছে চিকিৎসা নেওয়া যেন দিন দিন বড় এক যু*দ্ধ হয়ে দাঁড়াচ্ছে। সরকারি হাসপাতালে গেলে অনেক সময় দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। টিকিট কাটতে ভোগান্তি, চিকিৎসকের দেখা পেতে ভোগান্তি, আবার অনেক ক্ষেত্রে রোগী ও স্বজনদের সঙ্গে দু*র্ব্য*বহারের অভিযোগও শোনা যায়।
অন্যদিকে প্রাইভেট ক্লিনিকে গেলে চিকিৎসা পাওয়া গেলেও শুরু হয় আরেক দুশ্চিন্তা। ডাক্তার দেখানোর ফি, একের পর এক পরীক্ষা, ওষুধের খরচ, হাসপাতালের বেড ভাড়া—সব মিলিয়ে সাধারণ মানুষের পকেট খালি হয়ে যায়। অনেক সময় কোন পরীক্ষা কেন প্রয়োজন, সেটাও রোগীর স্বজনদের কাছে পরিষ্কার থাকে না।
একজন ভ্যানচালক সারাদিন পরিশ্রম করে যে টাকা উপার্জন করেন, সেই টাকা দিয়ে সংসার চালানোই কঠিন। অথচ পরিবারের একটি শিশু অ*সুস্থ হলে চিকিৎসার খরচ জোগাতে তাকে ঋ*ণ করতে হয়, কখনো শেষ সম্বলটুকুও বিক্রি করতে হয়।
প্রশ্ন হলো, গরিব মানুষ অসুস্থ হলে কোথায় যাবে? চিকিৎসা কি শুধু সামর্থ্যবান মানুষের অধিকার? সরকারি হাসপাতালের সেবার মান বাড়ানো, চিকিৎসকদের মানবিক আচরণ নিশ্চিত করা এবং বেসরকারি চিকিৎসার খরচ ও অপ্রয়োজনীয় পরীক্ষার বিষয়ে কার্যকর তদারকি এখন সময়ের দাবি।
চিকিৎসা কোনো বিলাসিতা নয়, চিকিৎসা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। একজন অসহায় মানুষের কান্না যেন টাকার অভাবে হারিয়ে না যায়।
ছবিটি এ আই দিয়ে তৈরি করা। বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে এভারেজে আপনার মাসিক খরচ কত হয়?