সাংবাদিককে প্রকাশ্যে গালাগাল ও অপদস্থ করার ঘটনার জের ধরে চট্টগ্রামের সাংবাদিকদের তীব্র প্রতিবাদের মুখে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পড়েছেন পরীমনি। আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামে আয়োজিত ওই অনুষ্ঠানে তার উপস্থিত থাকার কথা ছিল।
পরীমনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম’ লিখে পোস্ট দেওয়ার পর বিষয়টি সামনে আসে। এরপরই চট্টগ্রামের সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে প্রতিবাদ জানান।
পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত আয়োজকেরা অনুষ্ঠান থেকে পরীমনিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। একই সঙ্গে তার ছবি সরিয়ে নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে।
আপনার কী মনে হয়, আয়োজকদের এই সিদ্ধান্ত কি সঠিক হয়েছে? সাংবাদিককে অপদস্থ করার ঘটনায় এমন প্রতিবাদ কি হওয়া উচিত ছিল?
কথায় আছে না পিপিলিকার পাখা গজে মরিবার তরে৷ পরীমনির হইলো সেই দশা৷ এইবার সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি৷