মেয়েটির নাম জ্যো’তি, ব’য়স মাত্র ১৯ বছর অথচ জী’/বনের….see more

উনাদের কষ্টটা কেউ বুঝে না 😭
মেয়েটির নাম জ্যোতি, বয়স মাত্র ১৯ বছর। অথচ জীবনের বড় একটি সময় কেটেছে দৌলতদিয়ার নিষিদ্ধ পল্লিতে। তাঁর জীবনের গল্পের শুরুটা হয়েছিল এক ভয়াবহ প্রতারণার মধ্য দিয়ে।
জ্যোতির ভাষ্য অনুযায়ী, তিনি তখন ক্লাস ওয়ানে পড়তেন। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক নারী তাঁকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখান। ছোট্ট শিশুটি সরল মনে সেই প্রস্তাবে রাজি হয়ে ওই নারীর সঙ্গে দোকানে যায়। কিন্তু চকলেট কেনার কথা বলে তাঁকে নিয়ে যাওয়া হয় দৌলতদিয়ায়। সেখানে ৫০ হাজার টাকার বিনিময়ে তাঁকে বিক্রি করে দেওয়ার অভিযোগ করেন জ্যোতি।
এরপর থেকেই যেন থেমে যায় তাঁর শৈশব। যে বয়সে অন্য শিশুরা স্কুলে যায়, খেলাধুলা করে, স্বপ্ন দেখে, সেই বয়সেই তাঁকে পড়তে হয় এক অন্ধকার বাস্তবতায়। ধীরে ধীরে হারিয়ে ফেলেছেন নিজের পরিবারের পরিচয়, মা-বাবার নাম এবং বাড়ির ঠিকানাও।
অনেকবার এই জীবন থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছেন জ্যোতি। অনেকে তাঁকে নতুন জীবনের স্বপ্ন দেখিয়েছেন, সাহায্যের আশ্বাস দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত কেউ কথা রাখেনি। বারবার ফিরে আসতে হয়েছে সেই একই ঠিকানায়।
জ্যোতিরও ইচ্ছে ছিল অন্য সবার মতো একটি সুন্দর সংসার হবে। একজন জীবনসঙ্গীকে নিয়ে ভালোবাসা ও সম্মানের সঙ্গে বাকি জীবন কাটাবেন। কিন্তু নিজের পরিচয় আর অতীতের কথা ভেবে সেই স্বপ্ন পূরণ হবে কি না, তা নিয়েই তাঁর মনে গভীর আক্ষেপ। কষ্টভরা কণ্ঠে তিনি বলেন,
“একটা সংসার করার খুব ইচ্ছে ছিল, কিন্তু পতিতালয়ের মেয়ে হওয়ায় কে আমাকে বিয়ে করবে?”
কথাগুলো যেন তাঁর জীবনের জমে থাকা হাজারো কষ্টের প্রতিচ্ছবি। পরিস্থিতির শিকার হয়ে এই জীবনে আটকে পড়লেও তিনি চান না, আর কোনো মেয়ের ভাগ্যে এমন জীবন আসুক।
জ্যোতির জীবনে এখন সবচেয়ে বড় স্বপ্ন, নিজের মেয়েকে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়া। তিনি মেয়েকে পড়াশোনা করাচ্ছেন এবং ওই পরিবেশ থেকে দূরে অন্য একটি জায়গায় রেখেছেন, যেন মেয়েকে অন্তত তাঁর মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে না হয়।
দৌলতদিয়ায় এমন আরও অসংখ্য জীবনের গল্প লুকিয়ে রয়েছে। প্রতিটি গল্পের পেছনে হয়তো রয়েছে কোনো প্রতারণা, অসহায়ত্ব কিংবা হারিয়ে যাওয়া শৈশব।
একটা শিশুর শৈশব কেড়ে নেওয়ার দায় কার? আর পরিস্থিতির শিকার হয়ে যাঁরা এমন জীবনে আটকে পড়েছেন, তাঁদের জন্য সুন্দরভাবে বেঁচে থাকার সুযোগ কি আমাদের সমাজ দিতে পারবে না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *