এই কি যুগ আসলো,
পাথরঘাটার কাকচিড়ায় এক ভাবি ও দেবরের প্রেমের সম্পর্ককে ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। স্বামী-সন্তান রেখে দেবরকে বিয়ে করতে চান ওই নারী। অন্যদিকে, দেবরও ভাবিকে বিয়ে করে নতুন সংসার শুরু করতে আগ্রহী।
জানা যায়, প্রায় দেড় বছর ধরে ভাইবোনের মতো ইমুতে কথা বলতেন তারা। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তখন দেবর অবিবাহিত ছিলেন।
প্রায় এক বছর আগে ভাবিকে বিয়ে করার ইচ্ছার কথা বাবা-মাকে জানান তিনি। তবে বাবা-মা এই প্রস্তাবে রাজি না হয়ে অন্যত্র তাঁর বিয়ে দেন।
অভিযোগ রয়েছে, বিয়ের পরও ভাবির সঙ্গে সম্পর্ক চালিয়ে যান ওই ব্যক্তি। ভাবি বাবার বাড়িতে বেড়াতে গেলে সেখানেও যেতেন তিনি। বিভিন্ন স্থানে একসঙ্গে ঘুরে বেড়ানোর কথাও জানা গেছে।
সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসার পর দেবর জানান, তিনি ভাবিকেই বিয়ে করতে চান। তাঁর ভাষ্য, “আমি আমার স্ত্রীর কাছ থেকে কোনো সুখ-শান্তি পাই না। আমি তাকেই বিয়ে করব।”
অন্যদিকে, ভাবিও দেবরকে বিয়ে করে নতুন সংসার গড়তে চান বলে জানা গেছে।
১০ বছর আগে যে দেবরের মুসলমানির অনুষ্ঠানে নেচেছিলেন ভাবি, আজ সেই দেবরকেই বিয়ে করতে চাওয়ার ঘটনাটি ঘিরে এলাকায় চলছে নানা আলোচনা।
ঘটনাটি পাথরঘাটা উপজেলার কাকচিড়া এলাকার।
আপনার কী মনে হয়, এমন পরিস্থিতিতে দুই পরিবারের কী সিদ্ধান্ত নেওয়া উচিত? মন্তব্যে জানান।