শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত, বিশ্বকাপ ফাইনালে বদলে গেল হাফটাইম!

বিশ্বকাপের ফাইনালে হাফটাইম বিরতি ৩০ মিনিটে বাড়ানোর পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা। বিশ্বজুড়ে জনপ্রিয় তারকাদের নিয়ে জাঁকজমকপূর্ণ বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্যে এই পরিকল্পনা করা হলেও ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত তা বাতিল করা হয়েছে।

সমালোচকদের দাবি ছিল, স্বাভাবিকের তুলনায় দীর্ঘ বিরতি ফুটবলারদের ম্যাচের ছন্দে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিষয়টি বিবেচনায় নিয়ে ফিফা জানিয়েছে, আর্জেন্টিনা-স্পেন ফাইনালের হাফটাইম বিরতি সর্বোচ্চ ১৭ মিনিটই থাকবে। এর মধ্যে ১১ মিনিটজুড়ে পারফর্ম করবেন বিশ্বসংগীতের তিন জনপ্রিয় তারকা শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবার।

এদিকে, বৈরী আবহাওয়া ও প্রচণ্ড গরমের কথা বিবেচনায় রেখে ফাইনাল ম্যাচেও বহাল থাকছে বিশেষ ‘হাইড্রেশন ব্রেক’। চলমান বিশ্বকাপের নিয়ম অনুযায়ী প্রতি অর্ধে একবার করে খেলোয়াড়রা পানি পানের জন্য সংক্ষিপ্ত বিরতি পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *